রবিউল হাসান লায়ন, জামালপুর ,
জনতারআদালত.কম । ৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর জেলা মহিলাদলের উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার জামালপুর প্রেসক্লাব হলরুমে দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার রীতা। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদা আক্তার শ্যামার সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন, শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক রবিউল আলম বাবলু, মহিলা দলের নেত্রী এডভোকেট দিলরুবা আক্তার, মাসুমা আরমিন মিতু, ভাইস চেয়ারম্যান শেলিনা বেগম ও সাবেক কমিশনার শামীমা আক্তার রুবী, মহিলা নেত্রী জয় বানু, শিউলী বেগম প্রমুখ। এছাড়া মহিলা দলের সকল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


























