spot_img

জামালপুরে খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত

রবিউল হাসান লায়ন , জামালপুরে , জনতারআদালত.কম । ১১ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ১০ম কারামুক্তি দিবস পালিত হয়েছে ।

সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, লোকমান আহম্মেদ খান লোটন, মাঈন উদ্দিন বাবুল, রুহুল আমিন মিলন, ও জেলা ছাত্রদলের আহবায়ক সজীব খান প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক গোলাম রব্বানী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, ১০ বছর আগে এই দিনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্তি লাভ করেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের নিকট কোন আপোষ করেননি। যার কারনে সেই সময় তাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল। বিএনপি দূর্বল নয়, আগামী নির্বাচনে সহায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জোর দাবি জানিয়ে আসছেন।

সহায়ক সরকারের মাধ্যমেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তাই তৃণমূল পর্যায়ে বিএনপিকে সংখ্যা গরিষ্ঠ করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিএনপির নেতৃবৃন্দ, ইতিমধ্যে বিএনপি নেতাকর্মীদের নিয়ে সদস্য সংগ্রহের কাজ চলছে। যে সকল ইউনিয়নে এখনও সদস্য সংগ্রহ করা সম্ভব হয় নি, যত দ্রুত সম্ভব এর কাজ শেষ করতে হবে। এছাড়া আগামী নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে সকলের সহযোগীতা কামনা করেন। এবং তিনি মায়ানমার থেকে এদেশে চলে আসা নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ