রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১০ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর জেলার বকশীগঞ্জে অজ্ঞাত এক ব্যাক্তির (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পৌর শহরের খয়ের উদ্দিন সিনিয়র মাদ্রাসা মসজিদের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। লম্বা দাড়ি ওয়ালা ওই বৃদ্ধ ব্যাক্তির গায়ে সাদা রঙ্গের একটি শার্ট ও পরনে লুঙ্গী ছিল।
স্থানীয়রা জানান, অাজ থেকে প্রায় ২ মাস অাগে ওই লোকটি বকশীগঞ্জে আসে। লোকটি বিভিন্ন রোগে ভূগছিলেন, তার শরীরের বিভিন্ন জায়গায় ঘা,পচরা হয়েছিল। রোববার সকালে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বার্ধক্যজনিত ও অসুস্থতার কারনেই তার মৃত্যু হয়েছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের সহযোগীতায় তার মরদেহটি বকশীগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে দাফনের প্রক্রিয়া চলছে।


























