spot_img

জামালপুরের অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন আর নেই

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম , ৫ আগষ্ট, ২০১৭ ।

 

জামালপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ ও পিটিআই এর সাবেক ইন্সট্রাক্টর আলহাজ মাওলানা গিয়াস উদ্দিন বার্ধক্যজনিত কারণে শনিবার (৫ আগস্ট) সন্ধা সাড়ে সাত টায় জামালপুরস্থ বাস ভবনে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বৎসর। তিনি ৩ পুত্র, ১ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাওলানা গিয়াস উদ্দিন মাছরাঙা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের জামালপুর জেলা প্রতিনিধি, দৈনিক পল্লীর আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মাহফুজুর রহমানের পিতা।

রোববার সকাল ৮.৩০ মিনিটে জামালপুর শহরের কাচারী শাহী জামে মসজিদে প্রথম নামাজে জানাযা, সকাল সাড়ে ১০ টায় জামালপুর সিনিয়র আলিম মাদরাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাযা এবং বাদ জোহর সদর উপজেলার জামতলীর নিজ বাড়ীতে তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি, সংসদ সদস্য আলহাজ রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক এমপি শফিকুল ইসলাম খোকা, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম তফিকুল ইসলামসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মাওলানা গিয়াস উদ্দিনের মৃত্যুতে জনতার আদালত পরিবার গভীর শোক প্রকাশ জ্ঞাপন জানাচ্ছে ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ