ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ নভেম্বর, ২০১৭ ।

জানুয়ারি থেকে ফোরজি সেবা চালু করছে সরকার। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন এই ফোরজি সেবা নতুন বছরের উপহার। বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জানুয়ারিতে ফোরজি সুবিধা চালু হলে গ্রাহকরা ২০ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা পাবেন। সার্বিকভাবে ফোরজিতে সেবারমান উন্নত হবে।


























