spot_img

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৫ আগষ্ট, ২০১৭ ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বঙ্গভবনে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই মিলাদ মাহফিলের আয়োজন করেন।

এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্যগণ,সংশ্লিষ্ট সচিবগণ , সোমরিকও সামরিক কর্মকর্তাবৃন্দ ও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সাইফুল করিব মোনাজাত পরিচালনা করেন।

এরআগে, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রযোজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনও কর্মের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দরবার হলে প্রদর্শন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ