ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ নভেম্বর, ২০১৭ ।

বাংলা ক্লিক ও অনলাইন মিডিয়া ফোরাম এর উদ্যোগে আগামী ১০/১২/২০১৭ রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত
হবে “জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলন – ২য়” ।
অনলাইন গনমাধ্যম সংবাদপত্র জগতে বিশেষ স্হান দখল করে আছে। সংবাদ প্রচার ও প্রকাশের ক্ষেত্রে অনলাইন গনমাধ্যম সর্বাগ্রে
রয়েছে।র্বতমান সরকারের সময় উপযোগী সিদ্ধান্তের কারনে এর ব্যাপক প্রসার ঘটেছে। কিন্তু অনলাইন গনমাধ্যমের সমস্যার অন্ত নাই।
এ সন্মেলনের মাধ্যমে সমস্যা ও সম্ভাবনার নানা বিষয় উঠে আসবে, উপকৃতহবে বাংলাদেশ ও সাংবাদিকতা। এ লক্ষ্যে বাংলা ক্লিক ও
অনলাইন মিডিয়া ফোরাম যৌথ উদ্যোগে গত বছর থেকে আয়োজন করে আসছে “জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলন” ।
অনলাইন মিডিয়া ফোরামের প্রধান সমন্বয়কারী জনাব শরীফ মোহাম্মদ মাসুমের পক্ষ থেকে অনলাইন/ প্রিন্ট/ ইলেকট্রনিক মিডিয়া’র
সম্পাদক/প্রকাশকবৃন্দদের আগামী ১০/১২/২০১৭ রবিবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে উক্ত সন্মেলনে উপস্থিত থাকার অনুরোধ
জানানো হয়েছে ।


























