spot_img

জয়পুরহাটে শেখ রাসেল দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয় এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল দিবস।
জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প স্তবকঅর্পণ করা হয়। সরকারি বেসরকারী প্রতিষ্ঠান ও স্কুল কলেজের শিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। শেখ রাসেল দিবসে গুরুত্ব তুলে ধরে আলোচনায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফারজানা হোসেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাডঃ মোমিন আহমেদ চৌধুরী জিপি, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডাঃ কে এম যোবায়ের গালীব, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম হক্কানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ ই এম মাসুদ রেজা, কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থী সুষ্মিতা আকতার প্রমূখ। স্কুলের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ