spot_img

জয়পুরহাটে তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

জয়পুরহাট জেলায় আজ শুক্রবার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই মওসুমে জেলায় এটি সর্বনি¤œ তাপমাত্রা। বদলগাছী আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
গত ছয় দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে ।
স্থানীয় বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ বের্যবেক্ষক হামিদুল হক জানান, আজ শুক্রবার সকাল ৭ টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা এ এলাকার রেকর্ডে সর্বনি¤œ তাপমাত্রা। তিনি বলেন, গত ছয় দিন ধরে জয়পুরহাট ও আশপাশের এলাকায় সর্বনি¤œ তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস উঠা নামা করছে। বদলগাছি আবহাওয়া অফিস জয়পুরহাটের কাছাকাছি এলাকা এ জন্য বদলগাছীর রেকর্ড জয়পুরহাটেও ধরা হয়ে থাকে। এ বছরে এই প্রথম  সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হলো এ এলাকায়। ঘন কুয়াশার সাথে শৈত্যপ্রবাহের ফলে হাড়কাঁপানো শীতে জনজীবন একেবারেই জবুথবু হয়ে পড়েছে জয়পুরহাটে। কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে শিশু থেকে বৃদ্ধ সবার নাজেহাল অবস্থা। শীতের তীব্রতায় গরম কাপড়ের দোকানগুলোতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ছিন্নমূল খেটে খাওয়া সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষের জন্য জেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা পরিষদ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলার উপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সরকারের ঘোষণা অনুযায়ী জেলার সব  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলে জানান, জেলা শিক্ষা অফিসার মো. আমান উদ্দিন মন্ডল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ