spot_img

জন্ম নিল নতুন ‘শেখ হাসিনা ’

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২১ সেপ্টেম্বর, ২০১৭ ।

বাংলাদেশে আশ্রয় নিয়েছে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিম। শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে তারা। আর সেখানেই কন্যাসন্তানের জন্ম হওয়ায় মা খাদিজা মেয়ের নাম রাখলেন শেখ হাসিনা। মায়ানমারেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে খাদিজার স্বামীকে। এরপর গর্ভবতী অবস্থায় বাংলাদেশে আসেন খাদিজা। ইন্ডিয়া টুডে-তে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

মা আলুম বাহারের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকেন আটমাসের গর্ভবতী খাদিজা। কালো বোরখায় মুখ ঢেকে ভয়ঙ্কর স্মৃতি বুকে তিনি বলেন, ‘এখনও জ্বলছে পুরো রাখাইন। আমার ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ‘ গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য কোনোরকমে পালিয়ে আসেন তিনি। বাংলাদেশেই জন্ম দেন সন্তানের। যার আশ্রয়ে নিজের সন্তানকে বাঁচাতে পেরেছেন তাঁকে সম্মান জানাতেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নাম রেখেছেন তিনি।

খাদিজার মত ৮০০০০ গর্ভবতী রোহিঙ্গা রয়েছেন বাংলাদেশে। খাদিজার পরিবারের তাঁর মা ছাড়াই সবাইকে হত্যা করা হয়েছে। মা আলুম বাহার বলেন, অনেক কষ্ট, যন্ত্রণা নিয়ে বাংলাদেশে এসেছিলেন তাঁরা। আর শেখ হাসিনাই তাঁদের বাাঁচার আশা দেখিয়েছেন। বাংলাদেশেই তাঁরা শান্তি খুঁজছেন। তিনি চোখের সামনে খুন হতে দেখেছেন স্বামী নুরুদ্দিন ও জামাই ফাকরুদ্দিনকে।

বাংলাদেশের জন্যই এই সন্তান পৃথিবীর আলো দেখতে পেয়েছে, এটা জানাতেই বোধহয় খাদিজা মেয়ের নাম রেখেছেন শেখ হাসিনা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ