spot_img

জগন্নাথপুর থেকে ১০ কেজি গাঁজাসহ আব্দুল আহাদ আটক

আজিজ খান, গোলাপগঞ্জ( সিলেট) ,

জনতারআদালত.কম , ১৮ জুলাই, ২০১৭ ।

 

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে ১০ কেজি গাঁজাসহ আব্দুল আহাদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) লালাবাজার সিলেট এর সদস্যরা।মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জগন্নাথপুরের বারী জগন্নাথপুর গ্রাম থেকে তাঁকে আটক করে পুলিশ। এসময় তাঁর জিম্মায় রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল আহাদ বারী জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা  গেছে, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৭ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন লালাবাজার সিলেট এর পুলিশ পরিদর্শক আকরাম হোসেনের নেতৃত্বে এস আই সাঈদ খন্দকার ও এএসআই শাহ আলম ও পাবেলসহ একদল পুলিশ অভিযান চালিয়ে আব্দুল আহাদকে গ্রেফতার করে।

এ্ এসপি মো. হাবিবুর রহমান জানান, আব্দুল আহাদ গাঁজা ব্যবসায়ী। সুনমাগঞ্জের বিভিন্ন এলাকায় আব্দুল আহাদ গাজা সরবরাহ করত। ৭ এপিবিএন এর পুলিশ সুপার মো. ইসরাঈল হাওলাদার জানান আব্দুল আহাদ সুনামগঞ্জের গাজা ব্যবসায়ীদের অন্যতম সক্রীয় মূলহুতা। তাকে গ্রেফতার করায় এলাকায় মাদক সম্রাজ্য বিস্তার রোধ করা সম্ভব হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ