spot_img

ছোট পরিসরে বড় স্বপ্ন নিয়ে তরণদের কাজ করতে হবে : আইসিটি প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ছোট পরিসরে বড় স্বপ্ন নিয়ে কাজ শুরু করে নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য তরণদের প্রতি আহবান জানিয়েছেন।
আজ আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্পের উদ্যোগে আয়োজিত ডিজিটাল বুটক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট-২০২১-এর নির্বাচিত ৬৫জন স্টার্টআপকে নিয়ে আজ থেকে অনলাইনে ৫ দিনের এই “বুটক্যাম্প” শুর হয়েছে। ১৬ জুন পর্যন্ত এই ক্যাম্প চলবে।
জুনাইদ আহমেদ পলক বলেন, স্টার্টআপরাই যথাযথ নার্সিং ও ইনকিউবেশন গ্রহণের মাধ্যমে তাদের স্বপ্নপূরণ করে নিজেদের আত্মনির্ভরশীল ও বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশে পরিণত করবে।
তিনি বলেন, তরুণ উদ্যোক্তাদের সহযোগিতায় স্টার্টআপ কালচার ও এন্টারপ্রিনিয়ার সাপ্লাই-চেইন গড়ে তুলে আইসিটি বিভাগ ৩৯টি হাইটেক পার্ক, ৬৪ টি শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার, ঢাকার কারওয়ান বাজারে ইনোভেশন সেন্টার স্থাপনসহ সার্বিক সহযোগিতা দেয়ার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, এই ৬৫ জন সাটার্টআপ আমাদের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্ত ছিলেন- স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, আইডিয়া প্রকল্পের পরিচালক আব্দুর রাকিব প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ