spot_img

ছয় বোর্ডের ১৪ ও ১৫ মে’র এসএসসি পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ঘূর্ণিঝড় মোখার কারণে দেশের ছয় শিক্ষাবোর্ডে আগামী ১৪ মে (রোববার) ও  ১৫ মে (সোমবার) এর এসএসসি ও সমমানের  পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শনিবার (১৩ মে) আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড,বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন আগামী রোববার ও সোমবার অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিকে অন্যান্য বোর্ডে নির্দিষ্ট দিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
অধ্যাপক তপন কুমার সরকার বাসসকে বলেন, ঘূর্ণীঝড় মোখার কারণে আগামীকাল রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন ছয়বোর্ডের  ১৪ ও ১৫ ই মে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ