spot_img

চ্যানেল আইএর ১৯ তম জন্মদিন পালিত

রবিউল হাসান লায়ন , জামালপুর ,  জনতারআদালত.কম । ০১ অক্টোবর, ২০১৭ ।

কৃষিভিত্তিক চ্যানেল আইএর ১৯তম জন্মদিন উপলক্ষে গতকাল জামালপুর প্রেস ক্লাবে আলোচনা ও কেক কেটে পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চ্যানেল আইএর জামালপুর প্রতিনিধি হাফিজ রায়হান সাদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক মোঃ রাসেল সাবরিন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিমুল ইসলাম, সাংবাদিক মোখলেছুর রহমান, বজলুর রহমান, আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।

অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন উন্নয়ন সংঘের পরিচলক ও সাংবাদিক মোঃ জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানে বক্তারা চ্যানেল আইএর কৃষিভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ, বিভিন্ন সংবাদ ও বিনদনমূলক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে চ্যানেল আইএর ১৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এর আগে অতিথিদের নিয়ে একটি র‌্যালী বের করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ