ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
ইউরো কাপে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল ডেনমার্ক। বাকুতে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে। প্রথমার্ধে ডেনমার্ক এগিয়ে ছিল ২-০ গোলে।
৫ মিনিটে ডেনমার্কের প্রথম গোলটি করেন থমাস ডেলানি। স্ট্রাইগার লারসেনের মাপা কর্নারে মাথা ছুঁইয়ে। অরক্ষিত অবস্থায় থেকে হেডে গোল করে ডেলানি দলকে এগিয়ে দেওয়ার পর ৪২ মিনিটে ব্যবধান বাড়়ান ক্যাসপার ডলবার্গ। জোয়াকিম ম্যাশহোলের ক্রস থেকে অনবদ্য দক্ষতায় গোল করেন তিনি।
৪৯ মিনিটে ইউক্রেনের হয়ে একমাত্র গোলটি করেন প্যাট্রিক শিক। এবারের ইউরোয় পঞ্চম গোল করে তিনি স্পর্শ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সবচেয়ে বেশি গোলের রেকর্ড। চেক প্রজাতন্ত্র বা চেকোস্লোভাকিয়ার হয়ে মেজরের ইতিহাসে কোনও ইভেন্টে পাঁচ গোল করার নজির তিনি গড়লেন চতুর্থ ফুটবলার হিসেবে। ২০০৪ সালে মিলান বারোসের এই কৃতিত্ব ছিল।
এরপর চেক প্রজাতন্ত্র শেষ অবধি বেশ কয়েকটি আক্রমণ তৈরি করলেও তা প্রতিহত করেন ডেনমার্কের গোলকিপার ক্যাসপার শ্মিচেল। সমতা ফেরানোর মরিয়া লড়াই চালালেও শেষে ছিটকে গেল চেকরা। ১৯৯২ সালে ইউরো জেতার পর দুবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল ডেনমার্ক। যদিও স্বপ্নের দৌড় অব্যাহত রেখে ডেনমার্ক এবার পৌঁছে গেল ইউরো সেমিফাইনালে। ওয়েম্বলিতে দ্বিতীয় সেমিফাইনালে ডেনমার্ক খেলবে ইংল্যান্ড ও ইউক্রেন ম্যাচে জয়ী দলের বিরুদ্ধে।


























