spot_img

চুয়াডাঙ্গায় চলছে কঠোর লকডাউন

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

জেলায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। সকাল থেকেই সড়কগুলোতে ছিলো না কর্মমূখি মানুষের ভিড়। ছিলো না যানবহনের শব্দ। দোকানপাটও ছিলো বন্ধ। বিভিন্ন দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেট, সেনা ও পুলিশ সদস্যরা।
আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে লকডাউন পালনে নিয়মিত টহল দিয়ে চলেছে। লকডাউন ও  স্বাস্থ্য বিধি না মানায় বিভিন্ন জনকে জরিমানা করা হচ্ছে। গতকাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯টি মোবাইল কোটে ৩৭টি মামলায় ৪৫ জনকে ৪১৫০০ টাকা জরিমানা ও ৫ জনকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা জেলায় কঠোর ভাবে পালনের লক্ষ্যে ৪ প্লাটুন সেনাবাহিনী ৪ প্লাটুন বিজিবি, পুলিশ এবং ৪ জন উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারসহ ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কঠোর লকডাউন পালন করতে মাঠে কাজ করে চলেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ