ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে পুতিনের বিরুদ্ধে মার্চ মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো সাবেক সোভিয়েত ইউনিয়নের বাইরে সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ মঙ্গলবার সকালে তিনি চীনে পৌঁছান। সফরকালে পুতিন তাঁর ‘প্রিয় বন্ধু’ চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে তিনি ‘সীমাহীন’ অংশিদারিত্ব আরও শক্তিশালী করতে আলোচনা করবেন এবং বল্টে অ্যান্ড রোড ইনিশিয়েটিভের ফোরামে অংশ নিবেন। এই মাসের শুরুতে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র কিরগিজস্তান সফর করেছিলেন তিনি।
পুতিনের বিরুদ্ধে ইউক্রেন থেকে শিশুদের অবৈধভাবে নির্বাসনের অভিযোগে অভিযুক্ত করেছে আইসিসি। পরোয়ানা জারির কারণে আইন অনুযায়ী আদালতের ১২৩ সদস্য রাষ্ট্র পুতিনকে গ্রেপ্তার করতে এবং যদি সে তাদের ভূখণ্ডে পা রাখে তবে বিচারের জন্য তাকে হেগে স্থানান্তর করতে বাধ্য। তবে কিরগিজস্তান বা চীন কেউই আইসিসির সদস্য নয়।
এমন একটি সময়ে এই সম্মেলন হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্য রক্তক্ষয়ী সংঘাত চলছে। অন্যদিকে, ইউরোপে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর ছায়া সম্মেলনে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
পুতিনকে বহনকারী উড়োজাহাজটি আজ সকাল সাড়ে ৯টার কিছু আগে চীনে অবতরণ করে। এএফপির এক সাংবাদিক উড়োজাহাজটি অবতরণ করতে দেখেছেন।
ক্রেমলিন জানিয়েছে, বিআরআই সম্মেলনের ফাঁকে আগামীকাল বুধবার চীনা প্রেসিডেন্ট সির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।


























