ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১১ অক্টোবর, ২০১৭ ।

” চির সবুজ বাংলা “
— মোঃ ইউনুস আলী মিয়া
সিনিয়র সহকারী পুলিশ সুপার, সদর জামালপুর ।
আজ নিভু নিভু রবির আলো,
আমার সকল ঘরে প্রদিপ জ্বালো।
শরৎ এসেছে আজ সন্ধ্যার অনুরাগে,
মৃদুমন্দ বাতাসে মনে পুলক জাগে।
পাখি সব ডানা মেলে উড়ছে আকাশে,
দৃশ্যপট কল্পনার স্মৃতিতে ভাসছে বাতাসে।
কৃষাণ মাঠের কাজ দিয়ে ক্ষান্ত,
ফিরে যায় নিজ গৃহে হয়ে ক্লান্ত।
একদল বালক তখন ফেলে ডাংগুলি,
ঘরে ফিরে ধীর পায়ে চঞ্চলতা ভুলি।
দিগন্তে মিশেছে রবি বসেছে পাটে,
কোন ব্যস্ততা নেই এখন আর মাঠে।
কুলবধু ত্বরা করে ঘটি বাটি ধুয়ে,
ফিরছে জল ভরা কলসি কাখে নিয়ে।
মনের অগোচরে কেউ কেউ জরুরী কাজ ফেলে,
দিগন্তে চেয়ে আছে নিরব দৃষ্ট মেলে।
প্রমিক যুগল হাত ঘরে চলে নদীর পাড়ে,
অন্তিম সূর্যের রক্তিম আভায় মনটা ভরে।
চারিদিকে এত ছবি আনন্দে মন ভরপুর,
দুর থেকে ভেসে আসে মধুর আযানের সুর।
তিমির ঘনিয়ে আসে ধরনির বুকে,
পাখি সব ঘরে ফিরে মনের সুখে।
ক্রমে নিশি ঘন হয় একি অন্ধকার,
জনমানবহীন পৃথিবী খোলেনা কেহ দ্ধার।
চাঁদ নেই আকাশেতে আজ অমাবস্যা,
তারাগুলির আলো আছে তাই একটু ভরসা।
মনে হয় এ যেন এক স্বপ্নপুরি,
এই বুঝি আকাশ থেকে নেমে এলো পরি।


























