spot_img

চিফ অব স্টাফ বদলালেন ডোনাল্ড ট্রাম্প, জানালেন টুইট করে

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম , ২৯ জুলাই, ২০১৭ ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে তার চিফ অব স্টাফকে বদলানোর ঘোষণা দিয়েছেন।

ফলে মোট ছ’মাসের মাথায় অপসারিত হলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা রায়ান্স প্রিবাস।

নতুন কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচির নিয়োগের পর থেকেই চাপে ছিলেন প্রিবাস।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গণমাধ্যমের কাছে গোপন তথ্য ফাঁস করছেন।

এরকম অভিযোগ নিয়ে একটি টুইটও করেছেন স্কারামুচি, যদিও অনতিবিলম্বে তা মুছে ফেলেন তিনি।

আর এরকম প্রেক্ষাপটেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এলো এই পরিবর্তনের ঘোষণা।

নতুন চিফ অব স্টাফ হচ্ছেন হোমল্যান্ড সিকিউরিটির ডিরেক্টর জেনারেল জন কেলি।

তার নামটিও টুইটের মাধ্যমে প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

শুক্রবার বিকেলে ধারাবাহিকভাবে কয়েকটি টুইটের মাধ্যমে এই পরিবর্তনের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ