এনামুল হাসান সোহাগ , ফুলবাড়ীয়া প্রতিনিধি ,
জনতারআদালত.কম । ২১ আগষ্ট, ২০১৭ ।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৯নং এনায়েতপুর ইউনিয়নে চার চোরকে ধরে জনসাধারন গন ধোলাই দিয়েছে।
এলাকাবাসী জানায়, রবিবার আনুমানিক সকাল ৯:৩০ ঘটিকায় রাস্তার পাশে থাকা একটি ছাগল কে চুরি করে নিয়ে পিকাআপে পালানোর সময় জনগন পিকআপটিকে ধাওয়া করে সোয়াইতপগর বাজারে নিয়ে আটক করে। অতঃপর চোর চারজন কে ধরে স্থানীয়রা গন ধোলাই দেয়।
ফুলবাড়ীয়া থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসেন। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পিকআপ সহ ৪ জন চোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


























