spot_img

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ তিন জঙ্গি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‌্যাব।

রোববার ভোররাতে উপজেলার বাবলাবোনা এলাকা থেকে র‌্যাব-৫ এর একটি দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের মো. এনামুল  হকের ছেলে মো. জেনারুল ইসলাম ওরফে মঈন (২৫), একই এলাকার মো. জিল্লুর রহমানের ছেলে মো. রসুল বক্স (৫০) ও শিবনগর মোড়লপাড়া গ্রামের মৃত মছুর উদ্দিন ছেলে মো. ইসলাম (৭০)।

বর্তমানে তাদের র‌্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

র‌্যাব কর্মকর্তা মুরাদ বলেন, “আটক জঙ্গিরা জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য।”

তিনি জানান, বাবলাবোনা এলাকার একটি আম বাগানে আট থেকে ১০ জন জেএমবি সদস্য গোপন বৈঠক করছে সংবাদ পেয়ে ভোর ৪টার দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

“অন্যরা পালিয়ে গেলেও নব্য জেএমবির তামিম-সারোয়র গ্রুপের এহসার ও গায়েরে এহসার সদস্য এই তিনজনকে আটক করে র‌্যাব।”

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ১১শ গ্রাম গান পাউডার ও তিনটি জেহাদি বই উদ্ধার করা হয় বলেও জানান মুরাদ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ