রাজশাহী ব্যুরো, জনতারআদালত.কম । ২৮ নভেম্বর, ২০১৭ ।

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলিতে ‘জঙ্গি আস্তানায়’ র্যাবের অভিযানে তিনজন নিহত হয়েছেন। আটক করা হয়েছে তিন জনকে।
র্যাবের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে মঙ্গলবার সকাল পৌনে ১০টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চর আলাতলী গ্রামের ওই বাড়িটি ঘেরাও করা হয়। এসময় বাড়ির ভেতরে থাকা বাসিন্দাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান তারা।
এসময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র্যাবের সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।
আশপাশের লোকজন জানান, মঙ্গলবার ভোর পর্যন্ত ওই বাড়ি থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।ওই বাড়িটি আতাউর রহমান পাকুর ছেলে রাশিকুলের।বাড়িটিতে জঙ্গিরা অবস্থান করছে, এমন খবর পেয়ে র্যাব অভিযান শুরু করে।
র্যাব কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম জানান, আত্মসমপর্ণের আহ্বান জানানোর পর জঙ্গিরা ভেতর থেকে বিস্ফোরণ ঘটায়। বাড়িটিতে আগুন লেগে যায়। বাড়িটির বেশ কিছু অংশ পুড়ে গেছে।
এদিকে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, জঙ্গি আস্তানায় অবস্থানকারীদের আত্মসমপর্ণের আহ্বান জানানো হয়েছে। পরে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় বিস্ফোরণে বাড়িতে আগুন ধরে যায়। পরে অবশ্য আগুন নেভে যায়।


























