spot_img

চাঁদপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।  

চাঁদপুর জেলার মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে সামিউল (৪) ও সামিয়া (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়িতে এই দুঘর্টনা ঘটে। সামিউল ও সামিয়া ওই বাড়ির মো. পারভেজ হাসানের সন্তান।
মৃতদের স্বজন জানান, প্রতিদিনের মতো বিকেলে বাড়িতে খেলা করছিল তারা। খেলতে গিয়ে এক সময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাদের অনেক খোঁজাখুঁজি করে। পরে পুকুরে পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে সঠিক। তবে পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ