ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরমপূরণ স্থগিত করা হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে থাকায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
আজ রোববার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে ২০২১ সালের ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।
গত ২৫ জুন শুক্রবার এইচএসসি পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো ঢাকা বোর্ড।


























