ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় নতুন করে একদিনে রেকর্ড ১০০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
নতুন ১০ জনসহ জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ জনে। অন্যদিকে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৭ হাজার ৭৮৭ জনে। বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরে ৬৫২ জন এবং উপজেলাগুলোতে ৩৫১ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৭৫ জন, সীতাকুণ্ডে ৪৫ জন, রাউজানে ২২ জন, ফটিকছড়িতে ২৭ জন, মিরসরাইয়ে ২৮ জন, রাঙ্গুনিয়ায় ১০ জন, বোয়ালখালীতে ৩২ জন, আনোয়ারায় ৩৪ জন, পটিয়ায় ১৭ জন, সন্দ্বীপে ৬ জন, চন্দনাইশে ১৯ জন, বাঁশখালীতে ১২ জন, লোহাগাড়ায় ৮ জন এবং সাতকানিয়ায় ১৬ জন।


























