spot_img

চট্টগ্রামে রুদ্ধদ্বার অনুশীলন করবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন সেশন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বিসিবির কর্মকর্তারা জানিয়েছে, আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই অনুশীলন সেশন অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামে সিরিজের প্রথম তিন ম্যাচ এবং ঢাকায় শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে রুদ্ধদ্বার অনুশীলন সেশনের পর সিরিজের জন্য মূল দল ঘোষনা করা হবে।
দেশের বাইরে থাকার কারনে প্রাথমিক দলে রাখা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে থাকলেও, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ।
আইপিএল শেষ না করেই ২ মে দেশে ফিরবেন মুস্তাফিজ। আর চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে সাকিবের।
আগামী ২৮ এপ্রিল ঢাকায় পৌঁছে  সরাসরি চট্টগ্রামে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ