spot_img

গ্রামীণ অঞ্চলে উদ্যোক্তা তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রামীণ অঞ্চলে উদ্যোক্তা তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, গ্রামীণ জনগণকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত রাখতে পারলে সুষম উন্নয়ন নিশ্চিত হবে। ‘আমার গ্রাম-আমার শহর’ কার্যক্রম দ্রুত বাস্তবায়িত করা সহজ হবে। তিনি আজ অনলাইনে এডিবি’র অর্থায়নে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)’র উদ্যোগে বাস্তবায়নাধীন “গ্রামীণ জীবনমান উন্নয়নে বিদ্যুৎ শক্তি শীর্ষক প্রকল্পের আওতায় ৩৮৫ জন লাইফলাইন গ্রাহককে ৪ কোটি ২৩ লক্ষ টাকার ব্যবসায়িক সরঞ্জাম প্রদান” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
লাইফ লাইন গ্রাহকদের উদ্যোক্তা করার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দারিদ্র বিমোচনে ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করা প্রয়োজন। প্রকল্প বাদেও করপোরেট সোসাল রেসপন্সিবিলিটির আওতায়ও এটা করা উচিৎ। প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা তা কীভাবে ব্যবহার করছে বা কেন ব্যর্থ হচ্ছে বা অন্যদের শেখানোর বিষয় গুলো নিয়ে প্রশিক্ষণোত্তর পর্যবেক্ষণ অব্যাহত রাখা দরকার। এ সময় তিনি “গ্রামীণ জীবনমান উন্নয়নে বিদ্যুৎ শক্তি” প্রকল্পে অর্থায়নের জন্য এশিয়ান ডিভোলপমেন্ট ব্যাংক (এডিবি)কে ধন্যবাদ জানিয়ে বলেন, এডিবি বর্জ্য থেকে বিদ্যুৎ, রিসাইকেল প্লান্ট, স্মার্ট মিটার, স্মার্ট গ্রীড, ইলেক্ট্রিক ভিহাইকেল, লিথিয়াম ব্যাটারীর কারখানা স্থাপন, ভূগর্ভস্থ বিররণ লাইন স্থাপন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে অটোমেশনসহ বিভিন্ন প্রকল্পে অর্থায়ন, কারিগরি বা পরামর্শক সেবা দিয়ে সহযোগিতা করতে পারে।
আর ই বি’র চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের (অব.) সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান এবং এশিয়ান উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ