spot_img

গোলাপগঞ্জ থেকে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

আজিজ খান, সিলেট , জনতারআদালত.কম । ১৮ অক্টোবর, ২০১৭ ।

সিলেটের গোলাপগঞ্জ থেকে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার মধ্য কানিশাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপু মালাকার নুকুল রাম মালাকারের পুত্র।

বুধবার সন্ধ্যায় পুলিশ জানায়, অপু মালাকারের বিরুদ্ধে মারামারি সহ থানায় একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে মারামারি মামলায় ফেরারী আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে বুধবার কোর্টে প্রেরণ করা হয়েছে। এলাকার একটি সূত্র জানায়, গেফতারকৃত অপু মালাকার ঢাকাদক্ণি ডিগ্রি কলেজে অধ্যায়নরত। সে ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

তাছাড়া আরো জানাযায়, ২০১৩ সালের ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংকের শীল জালিয়াতি করে ভর্তি বাণিজ্য ও উপজেলার ফুলসাইন্দ গ্রামের একটি মেয়েকে ইভটিজিং করার অপরাধে ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছিল।

এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে বুধবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ