spot_img

গোলাপগঞ্জের পুরকায়স্থ বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন

আজিজ খান, সিলেট , জনতারআদালত.কম । ২০ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

গোলাপগঞ্জ উপজেলার অন্যতম ব্যবসা কেন্দ্র লক্ষণাবন্দ ইউনিয়নের পুরকায়স্থ বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি ব্যবসায়ীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সভাপতি পদে মুহাম্মদ ফখরু মিয়া, সহ-সভাপতি পদে মুহাম্মদ ছালিক আহমদ, নিমার আহমদ, রেকল মিয়া, সেক্রেটারী পদে রিয়াজ উদ্দিন, সহ-সেক্রেটারী পদে কামাল আহমদ, অর্থ সম্পাদক পদে কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে লকুছ আহমদ, ক্রীড়া সম্পাদক পদে সেবুল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে নকুল রাম, ধর্ম বিষয়ক সম্পাদক পদে নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক পদে আব্দুস শাকুর, সদস্য পদে জিল্লুর রহমান, সোয়া মিয়া, জামাল আহমদ, হেলাল আহমদ, বাবুল আহমদ, গৌছ উদ্দিন, আব্দুছ ছালাম, জমাদ আহমদ ও ছালেহ আহমদ।

এদিকে পুরকায়স্থ বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত সভাপতি ফখরু মিয়া, সেক্রেটারী রিয়াজ উদ্দিন সহ সকল ব্যবসায়ী প্রতিনিধিকে অভিনন্দন জানিয়েছেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান চৌধুরী, সেক্রেটারী সাংবাদিক আব্দুল আহাদ সহ গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সকল নেতৃবৃন্দ। তারা এক বিবৃতিতে নব-নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতার স্বার্থ সংরক্ষণের পাশাপাশি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী নের্তৃবৃন্দ জোরালো ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ