ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় আজ ইউনিয়ন পর্যায়ে কর্মরত গ্রাম পুলিশদের সাথে বিট পুলিশিং বিষয়ে মতবিনিময়সভা করেছে জেলা পুলিশ।
আজ মঙ্গলবার সকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বরে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করতে গ্রাম পুলিশদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) শাহিনুর চৌধুরী।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার মজিবুর রহমান ও মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় দেড়শতাধিক গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহন করেন।


























