spot_img

গুলশানে ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

রাজধানীর গুলশানের দি ক্যাপিটাল রিক্রিয়েশন ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন জানিয়েছেন, অবৈধভাবে মাদকদ্রব্য মজুদের অভিযোগ পেয়ে শুক্রবার মধ্যরাতে এই অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযানে চার শতাধিক মদ ভর্তি বোতল ও প্রায় দেড় হাজার বিয়ার জব্দ করা হয়েছে। ক্লাবের হলরুমে কার্পেটের নিচে আলাদা কুঠুরি তৈরি করে সেখানে অবৈধভাবে মদের বোতল রাখা হয়।
এছাড়া একটি টয়েলেটের সিলিংয়ের আড়াল থেকেও মদ পাওয়া যায়। এঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে ক্লাবটির পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ