spot_img

গুম-নিখোঁজের তালিকা প্রকাশ বিএনপির

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১১ জুলাই, ২০১৭ ।

                                                                ফাইল ছবি

 

 

 

 

গুম হওয়া পরিবারের কান্না নিয়ে আওয়ামী লীগ উপহাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির কাছে গুম ও নিখোঁজদের তালিকা চেয়েছেন। গুম হওয়া মানুষের স্বজনদের বেদনার্ত কান্নার আওয়াজ তাদের কানে প্রবেশ করে না। পিতার অপেক্ষায় তার সন্তান,স্বামীর অপেক্ষায় স্ত্রী,সন্তানের অপেক্ষায় মা-বাবা। এ অপেক্ষার যেন শেষ নেই।  শুধু গুম আর অপহরণই নয়,আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে লাখ লাখ মানুষ এখন কাঁদছে। আওয়ামী  নেতারা এসব মানুষের কান্না নিয়ে উপহাস করছেন।

বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি ২০১৩ সালের নভেম্বর- ডিসেম্বর দুই মাসে দলের গুম হওয়ার নেতাকর্মীদের একটি তালিকা প্রকাশ প্রকাশের সময় অভিযোগ করে বলেন, মানবাধিকার সংস্থা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের থেকে পাওয়া তথ্য মতে- ২০১৩ সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৪৩৫ জন ব্যক্তি গুম হয়েছেন। তাদের মধ্যে ২৫২ জনের এখন পর্যন্ত হদিস পাওয়া যায়নি। তার মধ্যে ৩৯ জনের লাশ উদ্ধার হয়েছে। ৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ২৭জন বিভিন্ন সময়ে মুক্তি পেয়েছেন।

গুম হওয়া  নেতাকর্মীদের একটি সংক্ষপ্তি তালিকা তুলে ধরে রিজভী আরও বলেন, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা ও তার সন্তানরা এখনও ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন। সাবেক কমিশনার চৌধুরী আলম,সাবেক এমপি সাইফুল ইসলাম হীরু, হুমায়ুন কবির পারভেজ,তেজগাঁও কলেজ ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম জাকির,তেজগাঁও থানা বিএনপি নেতা সাজেদুল হক সুমন,সাজেদুলের খালাতো ভাই জাহিদুল করিম (তানভীর),পূর্ব নাখালপাড়ার আবদুল কাদের ভূঁইয়া (মাসুম),পশ্চিম নাখালপাড়ার মাজহারুল ইসলাম (রাসেল), মুগদাপাড়ার আসাদুজ্জামান (রানা), উত্তর বাড্ডার আল আমিন, বিমানবন্দর থানা ছাত্রদল নেতা এ এম আদনান  চৌধুরী ও কাওসার আহমেদ,সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি মাহাবুব হাসান, খালিদ হাসান (সোহেল) ও সম্রাট  মোল্লা,জহিরুল ইসলাম (হাবিবুর বাশার জহির),পারভেজ  হোসেন,  মো.  সোহেল, নিজাম উদ্দিন (মুন্না) ও তরিকুল ইসলাম (ঝন্টু), কাজি ফরহাদ, সেলিম  রেজাকে (পিন্টু), ব্যবসায়ী গিয়াস উদ্দিন কুসুমসহ অনেকের হতভাগ্য পরিবার তাদের স্বজনদের অপেক্ষায় আছে।

রিজভী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গুম ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের খোঁজ পান না। তাদের রোদনভরা অপেক্ষার খবরে তো ওবায়দুল কাদেরদের চোখের পানি ঝরবে না। কারণ ক্ষমতার জৌলুসে রক্তাক্ত অনাচারগুলো না দেখারই কথা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এগুলোর বিষয়ে কী কোন জবাব দিতে পারবেন। আওয়ামী লীগের নেতা ও সরকারের মন্ত্রীদের চোখে পানি না এলেও গুম হওয়া, খুন হওয়া, নির্যাতনের শিকার হওয়া স্বজন ও সহকর্মীদের চোখের পানিতে এখন বাংলাদেশ ভাসছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ