spot_img

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি , জনতারআদালত.কম । ২৬ নভেম্বর, ২০১৭ ।

গাজীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে তার চাচাতো ভাই। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। ঘাতক আবু বককরকে আটক করেছে পুলিশ।

রোববার ভোররাতে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ইয়াসিন মুন্সীগঞ্জ সদরের নূরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী বাজার এলাকার শফিকুল ইসলামের ফ্ল্যাটবাড়িতে ভাড়া থাকতেন। তিনি পেশায় মুদি ব্যবসায়ী।

ঘাতক আবু বকরের বাড়িও মুন্সীগঞ্জে। তার বাবার নাম নূরুল আমিন।

নিহতের খালাত ভাই মো. কাউসার জানান, টঙ্গীতে জমি নিয়ে ইয়াসিনের সঙ্গে তার চাচাত ভাই আবু বকরের (২২) বিরোধ চলছিল। শনিবার বিকালে আবু বকর টঙ্গীতে ইয়াসিনদের বাসায় বেড়াতে আসেন। জমিজমার আলোচনা ছাড়াও আবু বকর  ইয়াসিনকে তার জন্য একটি চাকরি যোগাড় করতে বলেছিলেন। নানা বিষয়ে কথাবার্তা বলে পাশের ঘরে শুতে যান আবু বকর।

এরপর রোববার ভোররাত ৩টার দিকে তিনি ছুরি দিয়ে ঘুমন্ত অবস্থায় ইয়াসিনকে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। এর পর নিহতের স্ত্রী রাবেয়া জেগে উঠলে তাকেও কুপিয়ে পালানোর চেষ্টা করে আবু বকর।

এ সময় স্ত্রী-সন্তানদের আর্তচিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে ধরে ফেলে। পরে আবু বকরকে পুলিশে সোপর্দ করা হয়। আহত রাবেয়াকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ