spot_img

গাজীপুরের কালীগঞ্জে ইউপি নির্বাচনে ৫টিতে নৌকা ১ টিতে স্বতন্ত্র বিজয়

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫টিতে নৌকা মার্কার প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র প্রাথী বিজয়ী হয়েছেন।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফারিজা নূর ও মোহাম্মদ ওমর ফারুক।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীরা হলেন, তুমলিয়া ইউনিয়নে মো. আবুবকর মিয়া বাক্কু, বক্তারপুর ইউনিয়নে মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জাঙ্গালীয়া ইউনিয়নে গাজী সারোয়ার হোসেন, মোক্তারপুর ইউনিয়নে মো. আলমগীর হোসেন, বাহাদুর সাদী ইউনিয়নে মো. শাহাবুদ্দিন আহমেদ। জামালপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেলের প্রতীকে মো. খাইরুল আলম বিজয়ী হয়েছেন।
তুমলিয়া ও মোক্তারপুর ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নৌকা প্রতীকের মো. আবু বকর মিয়া বাক্কু ও মো. আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ