spot_img

গাজা চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরাইল যাচ্ছেন মিশরের গোয়েন্দা প্রধান

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

যুক্তরাষ্ট্রের সমর্থিত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি জোরদারে আলোচনায় অংশ নিতে মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ মঙ্গলবার ইসরাইল সফর করবেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা  হয়েছে।

কায়রো থেকে এএফপি জানায়, এক্সট্রা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের এই গোয়েন্দা কর্মকর্তা ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বর্তমানে ইসরাইলে অবস্থানরত মধ্যপ্রাচ্যে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

মিশরের লোহিত সাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র শারম আল-শেখে সম্পাদিত ইসরাইল ও হামাসের মধ্যে ভঙ্গুর এই যুদ্ধবিরতির এক সপ্তাহেরও বেশি সময় পর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ