spot_img

গাজায় ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরাইল : রেড ক্রস

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল থেকে গাজায় ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মোট ১৬৫ জনের মরদেহ হস্তান্তর করা করা হয়েছে।

মঙ্গলবার আন্তর্জাতিক রেড ক্রস এ তথ্য জানিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) আজ গাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মৃত ফিলিস্তিনিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছে।

গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আজ মোট ১৫টি মরদেহ গ্রহণ করা হয়েছে।’

গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরাইলি নাগরিকদের প্রতিটি মরদেহের বিপরীতে দেশটি ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করবে। ইসরাইল সোমবার নিশ্চিত করেছে, হামাস ১৩তম ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ