ষ্টাফ রিপোর্টার, জনতারআদালত.কম , ২২ জুলাই, ২০১৭ ।

জঙ্গী আস্তানা সন্দেহে মেহেরপুরের গাংনী উপজেলার বামনদী বাজার এলাকায় ঘিরে রাখা বাড়ি থেকে দুই নারীকে আটক করেছে পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মধ্যে থেকে দুটি বাচ্চাসহ মাবিয়া খাতুন, রজনি খাতুন নামের দুই মহিলাকে আটক করে পুলিশ সদস্যরা।
পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিক বাড়িটি ঘিরে রাখে পুলিশ।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন সহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য।
এ ব্যাপারে মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে এই বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ি থেকে সন্তানসহ দুই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে বাড়ির মধ্যে কোনো আসবাবপত্র পাওয়া যায়নি। এমনকি নাশকতা ঘটাতে সক্ষম- এমন কিছুও পাওয়া যায়নি।


























