spot_img

গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত করোনায় ১৫৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ বিভাগে এখন পর্যন্ত ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধুমাত্র খুলনা বিভাগেই একদিনে সর্বোচ্চ ৫১ জন মারা গেছেন।

রাজশাহী বিভাগ : ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে মারা গেছে ১৮ জন। এদের মধ্যে রাজশাহীর ৯ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনায় একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনায়, ১২ জন করোনা উপসর্গ এবং একজন নেগেটিভ হয়ে মারা গেছেন।

রংপুর বিভাগ :  রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত রংপুর বিভাগে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু ও আক্রান্তের দিক থেকে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁ জেলা এগিয়ে আছে। গত ২৪ ঘন্টায় রংপুরে ৩ জন, দিনাজপুরে ৪ জন, ঠাকুরগাঁয়ে ৩ জন, পঞ্চগড়ে ১ জন, লালমনিরহাটে ২ জন, কুড়িগ্রাম ১ জন নীলফামারী জেলায় ১ জন মৃত্যু বরণ করেছে। আক্রান্ত হয়েছে ৬ শত ৭৬ জন। করোনা শুরু থেকে রংপুর বিভাগে মারা গেছে মোট ৫ শত ৮২ জন।

খুলনা বিভাগ : পূর্বের রেকর্ড ভেঙ্গে খুলনা বিভাগে মৃত্যুর মিছিলে নতুন রেকর্ড হচ্ছে। বিভাগে করোনা পরিস্থিতি এখন ভয়ংকর হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আগের রেকর্ড ভেঙ্গে এযাতকালের সর্বেচ্চ রেকর্ড ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের ১০ জেলায় নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ১হাজার ৪৭০ জনের।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আμান্ত হয়ে খুলনা জেলায় ১৩ জন, বাগেরহাটে ২জন, যশোরে ৬ জন, মাগুরা জেলায় ১ জন, ঝিনাইদহে ৫ জন, কুষ্টিয়ায় ১৭ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৫ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল : বরিশাল বিভাগেও করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। একদিকে বরিশাল বিভাগে ২৪ ঘণ্টার ব্যবধানে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই বিভাগে একই সময়ে মারা গেছেন ১৭ জন, শনাক্ত ৪৩৬। এ সময়ে করোনায় ছয়জন এবং উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল (মমেক) কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় করোনায় আরও ৬ জন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ৩ জন, নেত্রকোণার ২ জন এবং টাঙ্গাইলের ১ জন। উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচজন, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর এবং সুনামগঞ্জের একজন করে।

সিলেট বিভাগ : সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে আটজন। এদের মধ্যে সিলেটের ৪ জন, হবিগঞ্জের ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের দুইজন।

চট্টগ্রাম বিভাগ : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫৯ জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরও পাঁচ জনের। শনাক্তের হার ৩৪.১২ শতাংশ।সোমবার (৫ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১ জুলাই সর্বোচ্চ ৫৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

ঢাকা বিভাগ : ঢাকা বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ২৪ জন। এদের মধ্যে টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ , মেহেরপুরে ৫, ফরিদপুর জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ