spot_img

খাদ্যে বিষক্রিয়ায় নার্সিং ট্রেনিং সেন্টারের ৩০ শিক্ষার্থী অসুস্থ

নোয়াখালী প্রতিনিধি , জনতারআদালত.কম , ৯ আগষ্ট, ২০১৭ ।

 

নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীরা হোস্টেলে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে ৩০ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার রাতে এ ঘটনার পর বুধবার সকালে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।

খাদ্যের বিষক্রিয়ায় তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে চিকিৎসকেরা ধারণা করছেন।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নার্স প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীর পেট ব্যাথা ও বমি শুরু হয়। বুধবার সকাল ১০টা নাগাদ অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। পরে অসুস্থ অবস্থায় ৩০ শিক্ষার্থীকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আজিম জানান, এ পর্যন্ত ৩০জন অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক ছিল। তবে বর্তমানে তাদের অবস্থা উন্নতির দিকে রয়েছে।

নোয়াখালী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. শামসুল করিম জানান, জানান, ঘটনার তদন্তে হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ