spot_img

ক্ষমা চাইলেন সাকিব

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ হারিয়ে লাথি মেরে স্ট্যাম্প ভাঙা, তিন স্ট্যাম্প তুলে আছাড় মারার পর প্রতিপক্ষ কোচের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান।

ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে দুঃপ্রকাশ করে ক্ষমা চান মোহামেডান অধিনায়ক।

তিনি লেখেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, মেজাজ হারিয়ে ম্যাচের ভাবমূর্তি নষ্ট করায় আমি খুবই দুঃখিত। বিশেষ করে যারা বাসা থেকে খেলা দেখছেন। আমার মতো অভিজ্ঞ এক ক্রিকেটারের এভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক নয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাঝে মাঝে অবিশ্বাস্য কিছু ঘটে যায়। আমি আমার দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্টের কর্মকর্তা ও আয়োজক কমিটির কাছে মানবিক এই ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করি, ভবিষ্যতে এমন কিছু আর কখনো করব না।’

এমন ঘটনায় শাস্তির মুখোমুখি হতে হবে সাকিবকে। তবে সবকিছুই নির্ভর করছে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের রিপোর্টের ওপর। এমন তথ্যই জানা গেছে আজ।

এ ব্যাপারে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘এটা আইসিসির স্বীকৃত ম্যাচ। এসব দেখার জন্য আমাদের প্যানেল আছে। এটা দেখে থাকেন বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেফারি। তাদের রিপোর্টের ভিত্তিতে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ