ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ২৮ জুলাই, ২০১৭ ।

দেনা-পাওনা নিয়ে সমস্যা সমাধানে খেলোয়াড়দের কোন আগ্রহ নেই- ক্রিকেট অস্ট্রেলিয়ার(সিএ) এমন মন্তব্যে ক্ষেপেছেন দেশটির ওপেনার ও ভাইস ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। তিনি বলেন, ‘আমরা সবাই অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। এতে কোন সন্দেহ নেই। তবে আমাদের নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা মোটেও ঠিক নয়।’
গত কয়েক মাস থেকেই সিএ’র সাথে দেনা-পাওনা নিয়ে সমস্যা শুরু হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের। তাই বোর্ডের নতুনভাবে চুক্তিতে যায়নি স্মিথ-ওয়ার্নাররা। এতে প্রায় ২৩০ জন পুরুষ ও মহিলা খেলোয়াড় বেকার হয়ে পড়ে।
তবে সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিএ ও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। কয়েক দফায় আলোচনায় বসেও তারা। কিন্তু এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি। অবশ্য আগামী সপ্তাহের মধ্যে কোন সমাধান না হলে, একটি স্বাধীন সালিশী প্যানেল গঠন করবে বলে জানান সিএ’র প্রধান নির্বাহি জেমস সাদারল্যান্ড।
সিএ প্রধান নির্বাহি সাদারল্যান্ড গতকাল সাংবাদিকদের বলেন, ‘সমস্যা সমাধানে অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) ও খেলোয়াড়দের আগ্রহ নেই। এতে হুমকির মুখে পড়েছে বাংলাদেশ, ভারত ও অ্যাশেজ সিরিজ। আমার বাড়তি উদ্বেগ আছে, সমস্যা সমাধানে তারা যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না ।’
তার বক্তব্যের জবাবে সিএ’কে একহাত নিলেন ওয়ার্নার। নিজের ইনস্টাগ্রামে তিনি বলেন, ‘এই ব্যাগি গ্রিন (ক্যাপ) মানে আমার কাছে বিশ^। এটার জন্য আজ আমি বিশে^ পরিচিতি পেয়েছি।। আমি নিজে, সকল পুরুষ ও মহিলা মাঠে নামতে এবং খেলতে চান। একটি শান্তি পরিকল্পনা হিসেবে আমরা ৩০ মিলিয়ন ডলার প্রস্তাব করেছিলাম। তবে সেটি উপেক্ষা করা হয়েছিলো।
আমরা আগে দু’বার মধ্যস্থতার জন্য বলেছিলাম এবং তারা প্রত্যাখান করেছে। এখন সিএ বলছে, এটি সংকটের মধ্যে আছে। খেলোয়াড়রা এখন বেকার এবং আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সংকট চলছে। প্রশাসনে সবকিছু দেয়া হচ্ছে। তবে আমাদের দোষ কোথায়, এখনও কোন চুক্তি করা হয়নি।’


























