রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ১০ অক্টোবর, ২০১৭ ।

“জেগে উঠুন, জেনে নিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরেও স্তন, ক্যান্সার সচেতনতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে একটি গোলাপী সড়ক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বকুলতলা চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ক্যান্সার সচেতনতা ফোরাম জেলা শাখার আহ্বায়ক ডা. এ এ এম তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যান্সার সচেতনতা ফোরামের যুগ্মআহবায়ক অধ্যাপক তরিকুল ফেরদৌস, সদস্য মো. ফিরোজ মিয়া, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আলী জিন্নাহ, সিংহজানী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যান্সার সচেতনতা ফোরামের সদস্য নূর আলম খান সুজন। শোভাযাত্রায় সরকারি জাহেদা সফির মহিলা কলেজ, বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সিংহজানী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন ।


























