ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
এবার টুর্নামেন্টেও খুব একটা সুবিধা করতে পারছে অস্কার তাবারেজের দল। আর্জেন্টিনার কাছে হেরে এবং চিলির সঙ্গে ড্র করে কোয়ার্টারে জায়গা করতে পারবে কি না তা নিয়েই ছিল সংশয়। কিন্তু শুক্রবার (২৫ জুন) বলিভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোনো রকমে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে লা সেলেস্তেরা।
বলিভিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা উরুগুয়ের। তবে সুয়ারেজ-কাভানির সমন্বয়ে গড়া আক্রমণ ভাগ সেভাবে আতঙ্ক ছড়াতে পারেনি বলিভিয়ার রক্ষণে। ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল উরুগুয়ে। কিন্তু গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি কাভানি।
গোল মিসের পসরা সাজিয়ে বসা উরুগুয়ের প্রথম গোলটা আসে হাফ টাইমের ঠিক আগে। কাভানির নেয়া শটঠেকাতে গিয়ে নিজের জালেই বল জড়ান বলিভিয়ার ডিফেন্ডার কুইন্টেরস। ১-০ গোলের লিডে প্রথমার্ধ শেষ করে লা সেলেস্তেরা।
সুযোগ মিসের ‘উৎসবে’ নামার মাঝেই উরুগুয়ে গোল পেয়ে যায় ৪০ মিনিটে। কাভানির নেওয়া একটি শটই ঠেকাতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে ফেলেন বলিভিয়ার গোলকিপার কার্লোস লাম্পে। উরুগুয়ের দ্বিতীয় গোলটি আসে ৭৯ মিনিটে। বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো তোরেসের ক্রস থেকে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে যান কাভানি। এবার অবশ্য ভুল করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার।


























