spot_img

কোটচাঁদপুরে মাদ্রাসা ও অনার্সের ছাত্র সহ দুজনকে সাদা পোষাকে অপহরণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ , জনতারআদালত.কম । ১৮ নভেম্বর, ২০১৭ ।


ঝিনাইদহ কোটচাঁদপুর হরিন্দিয়া গ্রাম থেকে এবার এক মাদ্রাসা ছাত্র অপহরণ হয়েছে। বুধবার দিবাগত রাতে একটি সাদা মাইক্রোবাসে করে আনুমানিক রাত ১১ টার দিকে ৭-৮ জন সাদা পোশাকধারী লোক প্রশাসনের পরিচয় দিয়ে মাসুম বিল্লাহ(১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করেছে। মাসুম বিল্লাহর চাচা আবুল কালাম জানান, তারা বাড়ির সামনে এসে মাসুম বিল্লাহ বাড়ি খোঁজ করে। আমি তাদের জিঞ্জাসা করলে তারা বলে একটা মামলার জন্য তাকে জিঞ্জাসাবাদের জন্য দুই-এক দিনের জন্য নিয়ে যাব আর আমরা প্রশাসনের লোক।

তিনি জানান যে, হরিন্দিয়া গ্রামের আমিনুল ইসলামের পুত্র এবং একই গ্রামের হাজী আলতাফ হোসেন আলীম মাদ্রাসার আলেম প্রথম বর্ষের ছাত্র। সে বাড়ীতে এই সময় ঘুমিয়ে ছিল। মাসুম বিল্লাহ ঘর থেকে বেরিয়ে আসলে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং তারা বলে, দুই-এক দিন জিঞ্জাসাবাদ শেষে তাকে ফিরিয়ে দিয়ে যাব।

বৃহস্পতিবার সকালে তার চাচা সহ বাড়ীর লোকজন তার খোঁজ করতে থানায় আসলে তার কোনো খোঁজ খবর পাই না এবং বিভিন্ন স্থানে খোঁজ খবর করে কিন্তু তার কোনো হদিস পাই নাই। এতে তারা খুবই হতাশা গ্রস্থ হয় এবং তার খোঁজ করতে থাকে বিভিন্ন ভাবে। কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনর্চাজ বিপ্লব কুমার সাহা বলেন, এই ঘটনার আগে বা পরে এই ব্যাপারে কেউ পুলিশকে জানায়নি।

উল্লেখ্য, গত ১২ই অক্টোবর মাসুম বিল্লাহ চাচাত ভাই মাকছুদুর রহমান ওরেফে মাসুদ রানা (২৪) কোটচাঁদপুর সরকারী কে,এম,এইচ কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রকে গ্রামীন ফোনের টাওয়ার বসানোর জায়গা দেখার জন্য একটি গ্রামীন ফোনের ষ্টিকার লাগানো মাইক্রোবাসে করে বিকাল বেলায় আপহরণ করে নিয়ে যায়। সে মোমিনুল ইসলামের মেজ ছেলে। তার এখনও কোনো খোঁজ পায়নি তার পরিবার। এই ব্যাপারে দুই দিন পরে একটি অপহরণ মামলা হয় কোটচাঁদপুর থানায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ