spot_img

কেয়া গ্রুপের এমডি খালেক পাঠান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২০ আগষ্ট, ২০১৭ ।

১১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল খালেক পাঠানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদক উপপরিচালক মো. সামছুল আলম তাকে গ্রেফতার করেন।

সংশ্লিষ্টরা জানান, গ্রেফতারের আগে সামছুল আলম বাদী হয়ে আবদুল খালেকসহ কেয়া ইয়ার্নের চেয়ারম্যান খালেদা পারভীন পলি, দুই পরিচালক মাসুম পাঠান ও তানসিন কেয়াসহ মোট আটজনকে আসামি করা হয়েছে বলে প্রণব ভট্টাচার্য্য জানান।ওই মামলার নম্বর-৩১।

অন্য আসামিরা হলেন- কৃষি ব্যাংক কারওয়ান বাজার কর্পোরেট শাখার সাবেক এজিএম মো. সারোয়ার হোসেন, সাবেক ডিজিএম ও শাখা ব্যবস্থাপক মো. জুবায়ের মনজুর, সাবেক এসপিও মো. আবুল হোসেন ও সাবেক এসপিও গোলাম রসুল।

দুদক কর্মকর্তারা জানান, গ্রেফতারের পর আবদুল খালেককে রমনা মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে জালিয়াতির মাধ্যমে ঋণের নামে রাষ্টীয় মালিকানাধীন কৃষি ব্যাংকের কাওরানবাজার শাখা থেকে কেয়া গ্রুপের সহযোগী কোম্পানি কেয়া ইয়ার্ন মিলসের নামে ১১১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করেন। এর মাধ্যমে আসামিরা দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০/১০৯ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা লঙ্ঘন করেছেন; যা শাস্তিযোগ্য অপরাধ।

এজাহারে আরও বলা হয়, কেয়া ইয়ার্ন মিলসের এমডি আবদুল খালেকের আবেদনের পরিপ্রেক্ষিতে তুলা আমদানির নামে ব্যাংকটির কাওরানবাজার শাখা থেকে ঋণ হিসেবে ১১১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৩১ টাকা গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে সাতটি ফোর্স লোনের বিপরীতে ১০৫ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ৯১৭ টাকা ও লোন অ্যাগেইনস্ট রিসিপ্টের (এলটিআর) বিপরীতে ৫ কোটি ৫০ লাখ ২৪ হাজার ১১৪ টাকা নেওয়া হয়।

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ