রবিউল হাসান লায়ন, জামালপুর ,
জনতারআদালত.কম । ৯ সেপ্টেম্বর, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের পন্ডিত পাড়ায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী পাঁচশত লিটার চোলাই মদ সহ রামফল রবিদাস নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ।
পুলিশ ও ওই এলাকার স্থানীয় ইউপি মেম্বার আলাল উদ্দিন জানান, কেন্দুয়া পন্ডিত পাড়ার অখিল রবিদাসের ছেলে রামফল রবিদাস(৫৮) দীর্ঘ দিন ধরে এ মাদক ব্যবসায়ের সাথে জড়িত । শনিবার রাতে পন্ডিত পাড়া সুরুজ আলীর বাড়ীর সামনে থেকে সদর থানার এস আই মুহাম্মদ জহিরুল ইসলাম জহির এর নেতৃত্বে এস আই নুরুল ইসলাম,এস আই জিকরুল ইসলাম,এ এস আই সোহেল আহম্মেদ,এ এস আই ইমদাদুল হক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ২৫টি ছোট ও বড় কন্টেইনারে থাকা পাঁচ শত লিটার চোলাই মদ সহ রামফল রবিদাস কে আটক করে পুলিশ। যার আনুমানিক মূল্য পঞ্চাশ হাজার টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল হক জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ন আইনে মামলা করা হবে।


























