spot_img

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

কুমিল্লা জেলায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকার আরোহী তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুরের নলিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।

এ বিষয়ে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী প্রাইভেটকারটি ওই এলাকায় ইউটার্ন নেয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে মো. মিরাজ হোসেন ও বেলাল হোসেন মারা যান। ফখরুল আলমকে হসপিটালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের মরদেহ বুঝিয়ে দেয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ