spot_img

কুমিল্লায় ভোটকেন্দ্রে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

কুমিল্লা সিটি কর্পোরেশন উপনির্বাচনে নগরীর একটি ভোটকেন্দ্রের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মহানগর ছাত্রলীগ নেতা সুমনের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৯ মার্চ) ভোটগ্রহণ চলাকালে ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীকের সমর্থক জহিরুল আহমেদ ও তুহিন নামে দুই ব্যক্তিকে গুলি করেন মহানগর ছাত্রলীগ নেতা সুমন।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে বাধা দেয়ার অভিযোগ উঠে। সেই সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর এমন অভিযোগ করেন প্রার্থীরা। অন্যদিকে, ভোটগ্রহণ শুরুর পর সকালেই কুমিল্লা হাইস্কুল কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের সীমানার বাইরে ঘটেছে। আমি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, গুলির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ