spot_img

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি, জনতারআদালত.কম । ১৬ অক্টোবর, ২০১৭ ।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কাছ থেকে তাদের দুঃখ-দুদর্শার কথা শুনছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি।

সোমবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তিনি।

কক্সবাজার বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে ঘুরে দেখছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী। দুপুরের পর কক্সবাজার থেকেই মালয়েশিয়ার উদ্দেশে বাংলাদেশ ছেড়ে যাবেন তিনি।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী শরণার্থী শিবিরে যাওয়ার পর রোহিঙ্গারা তার কাছে নিজেদের দুঃখ-দুদর্শার কথা তুলে ধরছেন।

দুইদিনের সফরে রোববার (১৫ অক্টোবর) সকালে ঢাকায় আসেন মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রী জাহিদ হামিদি।

এর পর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকে শেষে আহমাদ জাহিদ হামিদি বলেন, মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখ লোকের স্বাস্থ্যসেবার জন্য একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করবে মালয়েশিয়া।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ