spot_img

কাল থেকে সুপ্রিমকোর্টে অবকাশ শুরু : জরুরি মামলা নিস্পত্তিতে অবকাশকালীন বেঞ্চ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৬ আগষ্ট, ২০১৭ ।

আগামীকাল রোববার ২৭ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি ও কোর্টর অবকাশের কারণে সুপ্রিমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে।

এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিস্পত্তির জন্য থাকছে অবকাশকালীন বেঞ্চ। আগামী ৩ অক্টোবর মঙ্গলবার থেকে যথারীতি খুলবে সুপ্রিমকোর্ট।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা তয়, এ দীর্ঘ অবকাশে আপিল বিভাগের অফিসের সময়সূচী সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতিত সকাল সাড়ে৮ টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

অবকাশকালীন এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করবে। ইতোমধ্যে প্রধান বিচারপতি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন।

সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন আপিল বিভাগে জরুরি মামলার বিষয়ে শুনানি ও নিষ্পত্তির জন্য বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচার কার্যক্রম পরিচালনা করার জন্য মনোনীত করছেন প্রধান বিচারপতি।

আপিল বিভাগে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে চেম্বার কোর্টে শুনানি করবেন বলে আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিষ্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বলা হয়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার ও দিন নির্ধারণ করে দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দিয়েছেন। এসব বেঞ্চে অবকাশে জরুরি মামলা সংক্রান্ত মামলার শুনানি ও নিস্পত্তি হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ